ভূমি অপরাধ প্রতিরোধ আইনে জরিমানা

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২০:৫৭

সুনামগঞ্জ সদর উপজেলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩—এর আওতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে ১টি মামলা দায়ের করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে ১ জন ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

 


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সুনামগঞ্জ পৌরসভার হরিনগর গ্রামের রশিদ আলীর ছেলে আব্দুল করিম। সদর উপজেলার দারারগাঁও ও খাইমতিয়র গ্রামের মধ্যবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভূমি অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার