প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:৩০
জুলাই গণহত্যার বিচার, দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পিটিআইয়ের সামনে থেকে মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
.jpg)
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক এন. ডি. উছমান গণির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোশাহিদ মিল্টন, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহসভাপতি তানভীর আহমেদ চৌধুরী, জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়মন আহমেদ শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান ত্বোহা, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক শরীফ হোসাইন মিজান ও জেলা ছাত্রশক্তির সদস্য মোনায়েম আহমেদ মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন