শান্তিগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:১০

‘কুরআনুল কারীমের নূর ছড়িয়ে পড়ুক বিশ্বময়’ প্রত্যয়কে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা। বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতা হয়। 


মরহুম হাজী সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় একশত প্রতিযোগী অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর আলী। কুরআনিক এই অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন হাফিজ মাও. মিসবাহ উদ্দিন ও হাফিজ মাও. হোসাইন আহমদ।


পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুরআনের পাখিরা তাদের সুমধুর কন্ঠে পবিত্র কালামুল্লাহ তিলাওয়াত করে উপস্থিত শ্রোতা ও দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে দুই বিভাগে সর্বমোট ২০ জন প্রতিযোগী বিজয়ী নির্বাচিত হন। পরে বিজয়ীদের হাতে সম্মাননা সনদপত্র নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার