ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৩

সংগৃহীত ছবি 

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এর মধ্যদিয়ে পর্দা নামবে এবারের আসরের। তবে এর আগে সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৮ মাস পরেই দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর মাঠে গড়াতে পারে আবার। যদিও ভেন্যু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে, আলোচনা এগিয়েছে অনেক দূর।

 

 

টুর্নামেন্টের রীতি অনুযায়ী, প্রতি দুই বছর পর পরই মাঠে গড়ানোর কথা সাফ চ্যাম্পিয়নশিপের। তবে, শুরুর চার আসর বাদ দিলে কখনোই নিজেদের রীতি মানতে পারেনি সাফ। একই ঘটনা দেখা যেতে পারে ২০২৭ সালে এসেও।

 

 

২০২৬ সালের নভেম্বরে ঢাকা সাফ শেষের ৮ মাস পরই ২০২৭ সালে আবার টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আছে সাফের। এরই মধ্যে নিজেদের মাঝে প্রাথমিক আলোচনাও করে ফেলেছেন সংস্থার নীতিনির্ধারণী পর্যায়ের সদস্যরা।

 

 

ভারত কিংবা শ্রীলঙ্কা হতে পারের পরবর্তী সাফের আয়োজক। ১৯৯৫ সালের পর থেকে আর সাফ আয়োজন করতে না পারা লঙ্কানরা বিশেষভাবে আগ্রহী এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিতে।

 

 

শ্রীলঙ্কা ফুটবলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমেও দাবি করা হয়েছে, ৮ মাস পর সাফ আয়োজন করতে যাচ্ছে দেশটি। এছাড়া আয়োজক হিসেবে ভারতের নামও শোনা যাচ্ছে।

 

 

তবে, আয়োজক যেইই হোক, ৮ মাসের ব্যবধানে আরেকটা সাফ আয়োজনের খবরে খুশিই হতে পারে বাংলাদেশ। ঢাকায় খুব কাছ থেকে হতাশ হওয়ার পর হামজা-শমিতদের সামনে আবার শিরোপা খরা কাটানোর সুযোগ।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার