সিলেটের পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সংরক্ষক সাবেক ইউপি চেয়ারম্যান আর নেই

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১৩:৫১

সংগৃহীত ছবি


সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সংরক্ষক ও কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন (৪৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হৃদরোগজনিত অসুস্থতায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা, ভাইসহ বহু আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন।

 

পরিবার সূত্র জানায়, শাহ মোহাম্মদ জামাল উদ্দিন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে ঢাকায় চিকিৎসা শেষে সিলেট ফেরেন। গত ৯ নভেম্বর আবার অসুস্থ হয়ে পড়লে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন চিকিৎসার পরও তার শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেন লেভেল স্বাভাবিক হচ্ছিল না। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

 

বাদ আছর কোম্পানীগঞ্জের কাঠালবাড়িতে জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন হবে বলে পরিবার থেকে জানানো হয়।

 

সদালাপী ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে পরিচিত শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের অকালমৃত্যুতে এলাকাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। ২০১৬ সালে কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে বিখ্যাত প্রাকৃতিক পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ সংরক্ষণে ভূমিকা রাখেন। এ জন্য তাকে সাদাপাথরের সংগ্রাহক ও সংরক্ষক জনপ্রতিনিধি বলা হয়।

 

জানা গেছে, শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ইউপি চেয়ারম্যান থাকাকালে ধলাই নদের মুখে সাদাপাথর জমলে পর্যটক আকর্ষণের জন্য তা সংরক্ষণ করতে উপজেলা ও জেলা প্রশাসনে লিখিত আবেদন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসেবে ২০১৭ সালে শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল লাইছ ও তৎকালীন জেলা প্রশাসক রাহাত আনোয়ার একটি সাইনবোর্ড সাঁটিয়ে সাদাপাথর সংরক্ষণব্যবস্থা করেছিলেন। 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার