‘গু'রু'ত'র অ'প'রা'ধ’ লাল কার্ড পেলেন না মেসি!

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১০:৫১

সংগৃহীত ছবি

মেজর লিগ সকারের প্লে অফে মিয়ামির রাতটা ভালো কাটেনি। কলম্বাস ক্রুর কাছে হেরেছে ৩-০ গোলে, আগেভাগেই জেগে উঠেছে বিদায়ের শঙ্কা। এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিও নতুন করে পড়ে গেছেন সমালোচনার মুখে। প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেছিলেন তিনি, এরপর হলুদ কার্ড দেখেছেন। তবে কলম্বাস ক্রুর কোচ লরেন্ত কুর্তোয়ার দাবি, লিওনেল মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল। 

 

 

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মেসির হতাশা বেরিয়ে আসে। তার আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল মিয়ামি, সঙ্গে ১-০ গোলে পিছিয়েও ছিল। 

 

 

ঠিক সেই সময় মেসি থ্রো ইন করার পথে চলে আসেন কলম্বাসের ফরোয়ার্ড গনসালো তাপিয়া। একাধিক বার তাকে সরাতে চেয়েও মেসি সরাতে পারেননি। পরে বলটাই মেরে বসেন তার মুখে।

 

 

রেফারি অ্যালেন চ্যাপম্যান এই ঘটনায় মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। ম্যাচ শেষে কুর্তোয়ার মত ছিল, এটি গুরুতর অপরাধ, আর্জেন্টাইন এই তারকার আরও কড়া শাস্তি প্রাপ্য ছিল। সংবাদ সম্মেলনে ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে কুর্তোয়া বলেন, ‘সবাই জানে, হলুদ কার্ডের চেয়ে বেশি শাস্তি তার প্রাপ্য ছিল। এটা সত্যিই দুঃখজনক।’

 

 

পরে হলুদ কার্ড দেওয়ার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন চ্যাপম্যান। এক পুল সাংবাদিককে তিনি বলেন, ‘যে শক্তিতে বল ছোড়া হয়েছে, তা নগণ্য। অপরাধটি সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি।’

 

 

ঘটনার সময় মিয়ামি আগেই ১০ জনে নেমে গিয়েছিল। চিলির খেলোয়াড় তাপিয়ার শুরুর দিকের পেনাল্টিতে তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। বর্তমান চ্যাম্পিয়ন মিয়ামি শেষ পর্যন্ত ৩-০ গোলে হারে। বিরতির একটু পরই তাহা হাব্রুন কলম্বাসের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর মিয়ামির নু স্টেডিয়ামে তাপিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন।

 

 

এই ফলে সাত নম্বর বাছাই কলম্বাস এখন এগিয়ে। তারা ২০২৩ সালের চ্যাম্পিয়ন। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার ওহাইওতে। সেটি জিতলেই মেসি ও মিয়ামি প্লে-অফ থেকে বিদায় নেবে।

সূত্র: যুগান্তর .কম
 এসএ

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার