আফগানদের বিপক্ষে রু’দ্ধ’শ্বা’স জয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:২৭

সংগৃহীত ছবি 

আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ।

 

কাতারের রাজধানী দোহায় আয়োজিত এ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১ উইকেট আর ২৫ বল হাতে রেখে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে এ জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।

 

হাতে পর্যাপ্ত বল ছিল। কিন্তু বাংলাদেশ ‘এ’ দলের ৯ উইকেট যখন পড়লো, তখনো জয়ের জন্য ১৩ রান দরকার। শেষ উইকেট পড়লেই হার। কিন্তু দুই বোলার রিপন মন্ডল আর ইকবাল হোসেন ইমন স্নায়ু ধরে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন।

 

 

১৭৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’। সাইফ হাসান শূন্য রানেই সাজঘরে ফেরেন। এরপর সেট হয়ে আউট হন পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন আর ইয়াসির আলী।

 

 

 

ইমন মারকুটে খেলে করেন ২৭ বলে ৩৩। শাহাদাত ৪৮ বলে ২৫ আর ইয়াসির ২১ বলে আউট হন ২০ রানে। ইরফান শুক্কুরও ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ক্যাচ দেন মাত্র ১ রান করে। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

 

 

সেখান থেকে সাব্বির রহমান আর মোহাম্মদ সাইফউদ্দিনের ৪৯ রানের জুটিটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু ধীরগতিতে খেলে সাব্বির ৪৩ বলে ২৮ আর সাইফউদ্দিন ৮০ বলে ২৮ করে ফিরলে আবার বিপদে পড়ে দল। মোহাম্মদ রুবেল আউট হন ১০ রানে, রাকিবুল হাসান ১।

 

 

১৬২ রানে ৯ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে বাঁচান রিপন মন্ডল আর ইকবাল হোসেন ইমন। রিপন ৬ বলে ৫ আর ইমন ৭ বলে একটি করে চার-ছক্কায় ১১ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ইমন।

 

 

এর আগে দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান ‌‘এ’ দলকে ১৭৪ রানে গুটিয়ে দেন রিপন মণ্ডল-সাইফ হাসানরা।

 

টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। আফগান ব্যাটাররা ধরে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি। ১২৭ রানে ৭ উইকেট হারানো দলকে মোটামুটি সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন অধিনায়ক ইকরাম আলিখিল।

 

 

৯২ বল খেলে ৪৮ রান করে শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন তিনি। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘর ছুঁতে পারেননি।

 

রিপন মণ্ডল ৩৯ রানে শিকার করেন ৩টি উইকেট। ইকবাল হোসেন ইমন ৩২ রানে ২টি এবং সাইফ হাসান মাত্র ১৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।
সূত্র: নয়া দিগন্ত .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার