এমবাপ্পের পেনাল্টি মিসের পরও রুদ্ধশ্বাস জয়ে বার্সাকে ধরে ফেলল রিয়াল

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১১:১৩

সংগৃহীত ছবি 

লা লিগার শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সেল্তা ভিগো। দারুণ এক আক্রমণের শেষ পর্যায়ে উইলিওত সোয়েডবার্গের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠান পাবলো দুরান। ফলে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল।

 

 

সমতায় ফিরতে মরিয়া রিয়াল একাধিক আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। এ সময় ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। আর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।

 

 

অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে সমতায় ফেরে রিয়াল। কিলিয়ান এমবাপ্পের পাস পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান বেলিংহ্যাম।

 

ম্যাচের শেষ দিকে মনে হচ্ছিল, এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রিয়ালকে। তবে ৮৫ মিনিটে বদলি হিসেবে নামা কার্লোস এসপি দলের ত্রাতা হয়ে ওঠেন। তার প্রথম হেড প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড। তাতেই ২-১ গোলের নাটকীয় জয় নিশ্চিত হয় রিয়ালের। এর আগে এস্পানিওল ও এলচের বিপক্ষেও বদলি হিসেবে নেমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছিলেন এসপি।

 

 

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্টে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। বার্সা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার সামনে এখন ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের সুযোগ। রোববার নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার