বি’ত’র্কে’র কারণে ভালো খেলছে না নারী ক্রিকেট দল

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৩:৫৬

সংগৃহীত ছবি 

নারী ক্রিকেটে শনির দশা কাটছেই না। খেলার বাইরের ইস্যু প্রভাব ফেলছে মাঠের ক্রিকেটে। জাতীয় দল সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘প্রতিটি সিরিজ বা টুর্নামেন্টের আগে একটি নেতিবাচক ইস্যু নিয়ে কথা হচ্ছে। মিডিয়ার রিপোর্ট দেখে মনে হচ্ছে, নারী ক্রিকেটে যৌন হেনস্তা ছাড়া আর কিছু হয় না। যে মেয়েই জাতীয় দল থেকে বাদ পড়ে, তারাই বাইরে গিয়ে বিপ্লবী। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নারী ক্রিকেট বন্ধ করে দেওয়াই ভালো। এভাবে বিতর্ক চলতে থাকলে মাঠে পারফরম্যান্স হবে না।’ 

 

 

সম্প্রতি জাতীয় দলের পারফরম্যান্স মোটেও ভালো হচ্ছে না। এশিয়া কাপ টি২০, এশিয়ান গেমসে ব্যর্থতার পর ইমার্জিং নেশনস ট্রফিতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে হারায় সুপার সিক্সে ওঠা হয়নি সোবহানা মুস্তারীদের। জিম্বাবুয়ের সমান ৪ পয়েন্ট করে অর্জন করলেও রানগড়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। 

 

 

হঠাৎ নারী দলের ছন্দপতনের কারণ জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘টি২০তে পাকিস্তান ও নেদারল্যান্ডসের থেকে ভালো দল আমরা। টি২০ বিশ্বকাপেও ভালো খেলেছে মেয়েরা। সম্প্রতি ভালো করতে পারছি না। তবে নতুন কোচ কিছুটা সময় পেলে ভালো করবে। তিনি ঠান্ডা মাথার কোচ। মেয়েদের স্কিল উন্নয়নে কাজ করছেন। এক-দুইটা ক্যাম্প হলে ঠিক হয়ে যাবে।’
সূত্র: সমকাল .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার