সিলেটে হা'মে ফের আরেক শিশুর মৃ'ত্যু, নতুন ভর্তি ১৫৭

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ১২:১৩

সংগৃহীত ছবি 

সিলেটে হামে একদিন মৃত্যুহীন থাকার পর ফের সুয়াইবা আক্তার নামে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কেউ শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৫৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৩৯ জন।

 

 

রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

 

মৃত সুয়াইবা এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী করে। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা। 

 

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।

 

 

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৩, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, পার্কভিউ মেডিক্যালে নয়, নর্থ ইস্ট মেডিক্যালে পাঁচ, মাউন্ট এডোরা হাসপাতালে পাঁচ, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে আট ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন হাম রোগী ভর্তি হয়েছে।

 

 

বর্তমানে চিকিৎসাধীন ৫৩৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৩, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪২, পার্কভিউ মেডিক্যালে ২৫, নর্থ ইস্ট মেডিক্যালে ১৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১২, ওয়েসিস হসপিটালে এক, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে।

 

 

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৪, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ ও সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৯৮, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ ও সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

 

 

আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামে কারো মৃত্যু ও কেউ নতুন শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১০১ জন।
সূত্র: নয়া দিগন্ত .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার