প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৯:২০
আহবায়ক ও সদস্যসচিব। -ছবি. সুখবর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের এলামনাই এসোসিয়েশনের পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন উক্ত বিভাগের দ্বিতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী মখলিছুর রহমান পারভেজ এবং সদস্য সচিব তৃতীয় ব্যাচের সাবেক শিক্ষার্থী মোঃ আজিজুর রহমান সোহাগ।
শনিবার (২১ নভেম্বর) পিএসএস বিভাগের কনফারেন্স কক্ষে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে একটি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন মোহাম্মদ নূরুল ইসলাম (১ম ব্যাচ), ড. মোহাম্মদ ফাখরুছ ছালাম (১ম ব্যাচ), ড. ফাহমিদা আক্তার (২য় ব্যাচ), জনাব জ্যোতি লাল গোস্বামী (২য় ব্যাচ), জনাব মো. আজিজুর রহমান (২য় ব্যাচ), জনাব মোতাহের হোসেন সোহেল (৩য় ব্যাচ), ড. মোঃ এমদাদুল হক (৭ম ব্যাচ), ড. হাজেরা আক্তার (৮ম ব্যাচ), জনাব মো. শাহীন আলম (১১তম ব্যাচ), জনাব তোফায়েল আহমদ (১৬তম ব্যাচ), জনাব সরদার মনসুর আহমদ (১৭তম ব্যাচ)
উল্লেখ্য, উক্ত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পরবর্তী কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করবে।
সিলেট থেকে আরো পড়ুন