হা‌সিনার ফেরার ঘোষণা বিশ্বাস‌যোগ‌্য না: জামায়াত আমির

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:৩৩

ছবি : সংগৃহীত

জু‌লাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ‌্যুত হ‌য়ে ভারতে পা‌লি‌য়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তি‌নি ব‌লে‌ছেন, শেখ হা‌সিনার কথার বিশ্বাস নেই। তবে দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে বলে জানান জামায়াত আমির।

 

অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার দেশে ফিরে এ কথা বলেন জামায়া‌তে ইসলামীর আমির শ‌ফিকুর রহমান। ‌তি‌নি ব‌লেন, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে ধৈর্য ধরতে হবে। 


 
জামায়াত আমির বলেন, ‘নির্যাত‌নে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের‌কে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। এখন শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা দেওয়া হচ্ছে, জনগণ তা প্রতিহত করবে।’

 

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে শুধু আহ্বান জানালেই দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে।’

 

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তার ভাষ্য, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। এ পরিস্থিতিতে দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

 

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরের জামায়াত আমির‌কে স্বাগত জানান দ‌লের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ। 

 

২০ নভেম্বর অস্ট্রেলিয়ায় যান বি‌রোধীদলীয় নেতা। সেখা‌নে প্রবাসী বাংলা‌দে‌শিদের বি‌ভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। অস্ট্রেলিয়ার ক‌য়েকজন রাজনৈতিক ও কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রেন। 

 

ফি‌লি‌স্তি‌নের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা‌দের মৃত‌্যু‌তে অতী‌তে শোক প্রকাশ করায়, অস্ট্রেলিয়ার দু‌টি ইহু‌দি এবং হিন্দু সংগঠন জামায়াত আমি‌রে সফ‌রের প্রতিবাদ জানায়। তারা হামাস‌কে জঙ্গী সংগঠন আখ‌্যা দি‌য়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কা‌ছে জান‌তে চায়, হামাস সমর্থক জামায়াত আমির কীভা‌বে অস্ট্রেলিয়ার ভিসা পে‌লেন।

 

সূত্র:সমকাল.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার