সুনামগঞ্জ ইসলামিক স্কুলে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:৫৬

ছবি-সু.খবর

সুনামগঞ্জ ইসলামিক স্কুলের বার্ষিক হামদ, নাত, ক্বিরাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের আলীমাবাগ উকিলপাড়ায় অবস্থিত সুনামগঞ্জ ইসলামিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠান হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাসননগর জামেয়া আসআদিয়া ইসলামিয়ার শায়খুল হাদিস শায়খ মাওলানা আব্দুল্লাহ খান। তিনি বলেন, সুনামগঞ্জ ইসলামিক স্কুল বিগত এক বছর ধরে কোমলমতি শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ে প্রণীত সিলেবাস অনুযায়ী পাঠদান করে আসছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের অন্তরে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি হচ্ছে। এসব শিক্ষার্থী ভবিষ্যতে ইসলামের দাওয়াত প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মা—বাবার নাজাতের উসিলা হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা দিলওয়ার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক মাওলানা আব্দুল শহীদ। এ সময় বক্তব্য দেন স্কুলের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মফিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা কাওছার আহমদ ও মুহাম্মদ নুর উদ্দিন।


অনুষ্ঠানের একপর্যায়ে হামদ, নাত, ক্বিরাত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে প্রধান অতিথি শায়খ মাওলানা আব্দুল্লাহ খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার