প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:২৪
আটকরা হলেন- টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সরজমিনে দেখা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যাণ্ড প্যালেসের সামনে প্রায় ১২টি পুলিশ ভ্যানসহ বিভিন্ন গাড়ি ঘেরাও করে রাখে। হোটেলের নিচে ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করে ভিতরে অভিযান শুরু করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, গ্র্যাণ্ড প্যালেস হোটেলে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ প্রায় ১৬ অবস্থান করছেন এমন খবর পেয়ে মঙ্গলবার রাত ১২টা থেকেই ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন।
অভিযান চলাকালে কিছুক্ষণ পর সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরকে হোটেলের নিচে এসে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে অভিযান শেষে বুধবার ভোর ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে, এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের নামে কী কী মামলা আছে তা আমরা জানি না। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন