বিয়াম ল্যাবরেটরি স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪ ১৩:০১

নানা আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন গ্রুপে চিত্রাংকন, উপস্থিত রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মুহাম্মদ আল—মুজাহিদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। 


এছাড়াও উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার, নিটু রানী দাস, আমিনা খাতুন, স্নিগ্ধা রায়, অভিজিৎ রায়, আব্দুর রাজ্জাক, পূর্বান্ত বিশ্বাস সাগর, দূর্বা চৌধুরী পিয়া। 
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার