বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনব্যবস্থা দ্রুত করতে হবে: শাবিপ্রবিতে নাহিদ ইসলাম

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৫ ২১:৫৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবি অসীম সাহসিকতা দেখিয়েছিলো। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিলো। এই একবছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে। অনেক কিছু সংস্থার হচ্ছে।'

 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ৫ টায় সুনামগঞ্জ থেকে সিলেট শহরের পথে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় গুলোতে ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সবার সমালোচনা মাথায় নিয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই—বলে মন্তব্য করেছেন তিনি।

সমাবেশে বক্তব্য শেষে নাহিদ ইসলামকে জাতীয় পতাকা পড়িয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার