প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭
আহ্বায়ক লিজা, যুগ্ম-আহ্বায়ক জুয়েল
সু.খবর ছবি
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজনীন লিজা ও যুগ্ম-আহ্বায়ক একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জুবায়ের আহমেদ জুয়েল।
বুধবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় এতে বলা হয়।
কমিটিতে সদস্য হিসেবে আছেন, প্রান্তিক দীপম, মোহাম্মদর আনোয়ার হোসাইন, মং চো, আনিকা সালাম সাধিকা, কাজী রোবায়েত ইশরাত।
নবগঠিত কমিটির সম্পর্কে জানতে যুগ্ম-আহ্বায়ক জুবায়ের আহমেদ জুয়েলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই শিক্ষার্থীদের স্বার্থরক্ষা, মানব মুক্তি ও সমাজ প্রগতির লড়াই অব্যাহত রেখেছে৷ এই লড়াই অব্যাহত থাকবে যতদিন না সাম্য কায়েম হচ্ছে। এই বর্তমান কমিটির প্রধান কর্তব্য হবে শিক্ষার্থী স্বার্থ রক্ষা এবং মানব মুক্তির সংগ্রামকে বেগবান করা।
সিলেট থেকে আরো পড়ুন