ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াডে লিডিং ইউনিভার্সিটির সাফল্য

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৭

ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড (FIRSO) বাংলাদেশ জাতীয় পর্ব ২০২৬—এ অসাধারণ সাফল্য আর্জন করেছে লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (BBB)  বিভাগের শিক্ষার্থীরা। বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬—এ ‘মেজ সলভিং রোবট’ প্রতিযোগিতায় ইইই বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী

 


মাজেদুল ইসলাম নাঈম চ্যাম্পিয়ন এবং ৪৩তম ব্যাচের শিক্ষার্থী দিবাকর রায় দিব্যো রানার—আপ নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রজেক্ট ডিসপ্লে এন্ড এনট্রেপ্রেনিয়রশীপে রানার আপ ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেক আহমেদ এবং হেলথটেক—এ রানার—আপ ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রাবণ তালুকদার শুভ।

 


শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন তাদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা, নিষ্ঠা ও উদ্ভাবনী মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সাথে ‘লিডিং ইউনিভার্সিটি’—র প্রতিনিধিত্ব করতে উৎসাহিত করেন।
শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানান ইইই (EEE) বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক। তিনি প্রকৌশলগত জ্ঞানকে উদ্ভাবনী সমাধানে রূপান্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, দলীয় প্রচেষ্টা, অধ্যবসায় ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। 

 


তিনি আরও বলেন, এই অর্জন কেবল একটি ট্রফির চেয়েও বেশি কিছু—এটি উদ্ভাবন—নির্ভর এক শিক্ষণ—সংস্কৃতির প্রতিফলন। রোবোটিক্স ও বুদ্ধিমান সিস্টেম (intelligent systems) থেকে শুরু করে হেলথ—টেক (HealthTech)  ও উদ্যোক্তা—উদ্যোগের বিভিন্ন ধারণাকে শিক্ষার্থীরা কার্যকর সমাধানে রূপ দিচ্ছে এবং প্রকৌশলবিদ্যার প্রকৃত চেতনাকে তুলে ধরছে।
 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার