প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেড—এক্স সাস্ট (TEDxSUST)।
আগামীকাল ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত হবে এই সম্মেলন। আয়োজকদের ভাবনা এটি হয়ে উঠবে শাবিপ্রবি শিক্ষার্থী ও সিলেটের স্থানীয় মানুষের গল্প ও ভাবনার সঙ্গে বৈশ্বিক আলোচনার যোগসূত্র।
এবারের অনুষ্ঠানের থিম SAPIEN-Ware। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে নৈতিকতা ও সত্যের ভবিষ্যতের বিষয়গুলোকে ঘিরেই সাজানো হয়েছে আলোচনার মূল কাঠামো। প্রশ্ন তোলা হবে, কীভাবে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানবিক মূল্যবোধও সমানতালে এগিয়ে যেতে পারে?
দিনভর মঞ্চে আসবেন প্রযুক্তি, শিক্ষা, উদ্যোক্তা এবং সৃজনশীল অঙ্গনের বক্তারা। তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি মিলিয়ে তৈরি হবে এক অনন্য অভিজ্ঞতা।
দিনভর অনুষ্ঠানে মঞ্চে আসবেন প্রযুক্তি, শিক্ষা, উদ্যোক্তা ও সৃজনশীল অঙ্গনের খ্যাতিমান বক্তারা। তাদের মধ্যে রয়েছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান (মাইক্রো/ন্যানো মেশিনিং বিশেষজ্ঞ), টনি করিম খান (আন্তর্জাতিক শেফ), আব্দুর রাকিব (সিওও, প্রোগ্রামিং হিরো), সৈয়দ আলমাস কবির (সাবেক প্রেসিডেন্ট, BASIS ও সিইও, মেট্রোনেট), প্রফেসর চৌধুরী আবুল আনাম রাশেদ (আইপিই, শাবিপ্রবি), ড. মো. আল—আমিন (অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান, শাবিপ্রবি), উম্মা কুলসুম পপি (বাংলাদেশের প্রথম নারী এগ্রি—ইনফ্লুয়েন্সার), সোহাগ মিয়া — সোহাগ ৩৬০ (টেক ইনফ্লুয়েন্সার ও শিক্ষাবিদ), সায়েম ফারুক (প্রতিষ্ঠাতা ও সিইও, এয়ারওয়ার্ক এআই), সাব্বির জাহাঙ্গীর (এইচআর ডিরেক্টর, পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ)। শাবিপ্রবি থেকে শিক্ষার্থী বক্তা হিসেবে আছেন কে এম শরিয়ত উল্লাহ এবং আবুল বাসার রাজ অনুষ্ঠানের অন্যতম পরিচালক শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নুর মোহাম্মদ আশিক বলেন, টেড—এক্স সাস্ট শুধু একটি অনুষ্ঠান নয় বরং এটি হবে নানা ভিন্নমতের মানুষের মিলনমেলা, যেখানে নতুন দৃষ্টিভঙ্গি ও অনুপ্রেরণামূলক গল্প সামনে আসবে।
সিলেট থেকে আরো পড়ুন