বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২৫ ১৭:৩০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে আজীবন সহ বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। 


বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এসময় রেজিস্ট্রার দপ্তর ও প্রক্টর অফিসের সামনেও অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে গোল চত্বরে বিক্ষোভ সমাবেশে এ সিদ্ধান্ত জানায় তারা।

 


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা প্রহসনের বহিষ্কার মানি না মানবো না, প্রশাসন না প্রহসন/ প্রহসন প্রহসন,  উই ওয়ান্ট জাস্টিস/ জাস্টিস জাস্টিস, সাস্টিয়ান সাস্টিয়ান/ এক হও এক হও,সাস্টিয়ান সাস্টিয়ান/ এক হও লড়াই এসব শ্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়ে বলে, ব্যাচ মিটিংকে র‌্যাগিং আখ্যা দিয়ে প্রশাসন দমননীতি গ্রহণ করে নগ্ন ক্ষমতা প্রদর্শন করছে। বিগত সময়ের মতো এখনও প্রশাসন শিক্ষার্থীদের মাঝে বৈরিতা সৃষ্টির জন্য র‌্যাগিং দমনের নামে যে বহিষ্কার এ মেতে উঠেছে তা লজ্জাজনক।  আমরা প্রহসনের বহিষ্কার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। অবিলম্বে বহিষ্কার আদেশ বাতিলের জন্য দাবি করছি। একইসাথে আমরা ক্লাস, পরীক্ষা ও সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছি। দাবি আদায় না হওয়া অবধি আমাদের আন্দোলন চালিয়ে যাবো। বরাবরের মতো যৌক্তিক দাবি আদায়ে সাস্টিয়ান এক হয়ে লড়াই করবো।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার