অবশেষে বাতিল হলো শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৯:২৪

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় অনুমোদিত রেগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানবৃন্দের সাথে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হলো যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।

 


উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিকেট সভায় জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, অস্ত্র ও মাদক রাখা এবং র‌্যাগিংয়ের দায়ে ৭৯ জন শিক্ষার্থীকে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিলো। এরমধ্যে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের দায়ে একজনকে আজীবনসহ ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত ৯ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার