শাবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে সাস্ট হাফ ম্যারাথন

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ২১:৪৮

ইউএস বাংলার পক্ষ থেকে ব্যাংককের টিকেট জিতার সুযোগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) “সাস্ট ফিটনেস ক্লাবের আয়োজনে আগামী ১২ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে “সাস্ট হাফ ম্যারাথন ২০২৫”।
ম্যারাথনটিতে  বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে এক হাজার জন প্রতিযোগী। তিনটি ক্যাটাগরির মধ্যে ২১.১ কি.মি. ক্যাটাগরিতে ৩০০ জন,  ৭.৫ কি.মি. ক্যাটাগরিতে ৬৫০ জন এবং শিশুদের জন্য ১.৫ কি.মি. ক্যাটাগরিতে ৫০ জন্য অংশগ্রহণ করতে পারবে। শাবিপ্রবি শিক্ষার্থীরা https://forms.gle/h3MNbvXiszCjkpPCA  এই লিংক এবং শাবিপ্রবির বাইরের প্রতিযোগীরা https://forms.office.com/r/JeUrVYPxuM এই লিংক ব্যাবহার করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ম্যারাথনে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

ম্যারাথনটিকে ঘিরে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সকলের মাঝেই একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য স্পনসরদের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় অফার। ম্যারাথনটির স্পনসর ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য ঢাকা-সিলেট রিটার্ন এয়ারটিকিট। এছাড়া সকল অংশগ্রহণকারীদের মধ্য থেকে Raffle Draw এর মাধ্যমে নির্বাচিত তিনজন পাবেন—
১. ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট
২. সিলেট-ঢাকা-সিলেট কাপল রিটার্ন বিমান টিকিট
৩. সিলেট-ঢাকা-সিলেট সিঙ্গেল রিটার্ন বিমান টিকিট।
এছাড়াও নারী প্রতিযোগীদের জন্য সিলেটের fitness world gymnasium for women  জিমে থাকছে ৩ মাসের ফ্রি শরীরচর্চার সুবিধা।
ম্যারাথনের আহŸায়ক জিল্লুর রহমান জিলন বলেন, বিশ্ববিদ্যালয়সহ সর্বস্তরের মানুষকে সুস্থ জীবনযাপনে সচেতন করতে আমাদের এই প্রয়াস। ম্যারাথনটি ইতিমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। একটি সুস্থ প্রজন্ম গড়তে আমাদের শরীরচর্চার বিকল্প নেই। ম্যারাথন তার সর্বোত্তম মাধ্যম। সবাইকে সাথে নিয়েই সাস্ট হাফ ম্যারাথন হতে যাচ্ছে একটি উৎসবমুখর অয়োজন।

 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার