তীব্র আন্দোলনের মুখে শাকসুর তারিখ ঘোষণা

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫ ২২:০৪

প্রতিবাদে রেজিস্ট্রার দপ্তরের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

নানা নাটকীয়তা শেষে শিক্ষার্থীদের চাপের মূখে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ ২৮ বছর পর আগামী ১৭ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকসু নির্বাচন।  এদিকে এই তারিখ ঘোষণার পর থেকে রেজিস্ট্রার দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি মেনে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন না দিলে রেজিস্ট্রার দপ্তর তালা দিয়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।

 

 

 

 

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে রেজিস্ট্রার দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই নিউজ লেখা অবস্থায় বিক্ষোভ চলমান ছিলো। শিক্ষার্থীরা এসময় নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না চলবে না, প্রশাসনের প্রহসন মানি না মানবো না, তুমিও জানো আমি আমিও ভিসি প্রো-ভিসি লন্ডনি, ৮ তারিখ নির্বাচন দে নইলে গদি ছেড়ে দে, লাগারে লাগা তালা লাগা, গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও কুচক্রীদের গুঁড়িয়ে দাও।

 

 

 

 

উল্লেখ্য, এর আগে গতকাল ১৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার কথা থাকলেও সন্ধ্যায় সেটি স্থগিত করা হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা তীব্র আন্দোলনে ফেটে পরে। এরই পরিপ্রেক্ষিতে রাত ৮টায় রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলিয়ে মধ্যরাত পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে শিক্ষার্থীরা। পরবর্তীতে রাত সাড়ে ১২ টায় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের উপস্থিতিতে আজ ১৪ নভেম্বর নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার আশ্বাস দেন। এসময় শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। কিন্তু আজ শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি উপেক্ষা করে ১৭ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করলে শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে পড়ে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার