প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৯:০৮
নানা নাটকীয়তা শেষে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) তফসিল ও রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের একটি কনফারেন্স রুমে এটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।
নির্বাচনী তফসিলে উল্লেখ করা হয় আগামী ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৫ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমাদান, ২৬ নভেম্বর মনোয়নপত্র জমাদানের শেষ তারিখ, ২৭ নভেম্বর মনোয়নপত্র যাচাই বাছাই, ২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১ ডিসেম্বর প্রার্থীতার বিষয়ে আপিন গ্রহণ ও নিষ্পত্তি, ২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৭ ডিসেম্বর ভোট গ্রহণ( সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত)।
সিলেট থেকে আরো পড়ুন