ফের শাকসুর তারিখ পরিবর্তন, পরিবর্তিত তারিখ আগামী ২০ জানুয়ারি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৫ ১৮:১৯

ফের পরিবর্তিত হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনের তারিখ। পরিবর্তিত নতুন তারিখ আগামী ২০ জানুয়ারি। 


রবিবার (২৩ নভেম্বর) রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৩ নভেম্বর, ২০২৫ তারিখ, রবিবার সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনারবৃন্দদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন বিষয়ক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত সকলের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি, ২০২৬ তারিখ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শাকসুর তফসিল ও রোডম্যাপ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ। এর আগে গত ১৪ নভেম্বর আগামী ১৭ ডিসেম্বরকে নির্বাচনের তারিখ হিসেবে ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার