শাবিপ্রবির ইংরেজি বিভাগের ফুটবল ফেস্ট সিজন ৮-এর উদ্বোধন

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫ ২৩:১৬

উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের ফুটবল ফেস্ট সিজন ৮। এতে স্পন্সর হিসেবে আছে ড্রিম হাইভ, ব্রেইভ এডুকেশন, সিলেট এবং আর.জি.বি এপারেলস। 

 

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি এর সামনে কেক কাটার মাধ্যমে ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে হ্যান্ডবল গ্রাউন্ডে গিয়ে ট্রফি উন্মোচন করার মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। টিম প্যারাডক্স ও এলাইট ১১ এর মধ্যে দুপুর ২টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরীফা ইয়াসমিন, অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক শাহরিন ফেরদৌস, প্রভাষক  মো: ইউসুফ আলী। এসময় বিভাগের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সপ্তাহব্যাপি এই ফুটবল ফেস্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার