প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ২১:০২
মিডিয়া পার্টনার খবরের কাগজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শরীরচর্চাবিষয়ক সংগঠন ফিটনেস ক্লাবের আয়োজনে শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাস্ট হাফ ম্যারাথন’। এ উপলক্ষে আজ (১১ ডিসেম্বর) কিট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক খবরের কাগজ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হ্যান্ডবল গ্রাউন্ডে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কিট বিতরণ কার্যক্রম।
ইভেন্টে অংশগ্রহণকারী সকল রানার নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে তাদের রেস কিট সংগ্রহ করতে পারবেন। কিটের মধ্যে থাকবে - টি-শার্ট, বিব এবং আকর্ষণীয় কিছু উপহার সামগ্রী।
ম্যারাথনটিতে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে এক হাজার জন প্রতিযোগী। তিনটি ক্যাটাগরির মধ্যে ২১.১ কি.মি. ক্যাটাগরিতে ৩০০ জন, ৭.৫ কি.মি. ক্যাটাগরিতে ৬৫০ জন এবং শিশুদের জন্য ১.৫ কি.মি. ক্যাটাগরিতে ৫০ জন্য অংশগ্রহণ করতে পারবে।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য স্পন্সরদের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় অফার। ম্যারাথনটির স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের জন্য ঢাকা-সিলেট রিটার্ন এয়ারটিকিট। এছাড়া সকল অংশগ্রহণকারীদের মধ্য থেকে Raffle Drawএর মাধ্যমে নির্বাচিত তিনজন পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট/সিলেট-ঢাকা-সিলেট কাপল রিটার্ন বিমান টিকিট/সিলেট-ঢাকা-সিলেট সিঙ্গেল রিটার্ন বিমান টিকিট।
সিলেট থেকে আরো পড়ুন