শাবিপ্রবিতে সেইলর সাস্ট হাফ ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ২২:২৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শরীরচর্চা ভিত্তিক সংগঠন ‘ফিটনেস ক্লাব’র আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘সেইলর সাস্ট হাফ ম্যারাথন’। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো খবরের কাগজ। 
শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে সিলেটের তেমুখী, মইয়ারচর, শিববাজার হয়ে আবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এসে শেষ হয়।


ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সারা দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে অংশ নেন এক হাজার প্রতিযোগী। তিনটি ক্যাটাগরির মধ্যে ২১.১ কি.মি. ক্যাটাগরিতে ৩০০ জন, ৭.৫ কি.মি. ক্যাটাগরিতে ৬৫০ জন এবং শিশুদের জন্য ১.৫ কি.মি. ক্যাটাগরিতে ৫০ জন।

 

 

 


২১.১ কি.মি সাস্টিয়ান ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে সৈকত হাসান, রানার্সআপ শাহরিয়ার সুলতান হামিম, সেকেন্ড রানার্স আপ শফিকুল ইসলাম, একই দূরত্বে সাস্টিয়ান ক্যাটাগরিতে নারীদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে রায়হান ফেরদৌস, রানাস আপ হয়েছে উম্মে ফারহানা মরিয়ম এবং সেকেন্ড রানার্সআপ উম্মে জুয়ারিয়া আবেদিন। ৭.৫ কি.মি ক্যাটাগরিতে সাস্টিয়ান পুরুষ চ্যাম্পিয়ান সৌরভ সরকার, রানার্সআপ মো. ইমরান হোসেন এন্ড সেকেন্ড রানার্সআপ আলমগীর হোসেন, একই দূরত্বে সাস্টিয়ান নারীদের মধ্যে চ্যাম্পিয়ান প্রিয়া মনি, রানার্সআপ কপতি বসাক এবং সেকেন্ড রানার্সআপ প্রিমা রানি দেব।  

 


২১.১ কি.মি সাধারন ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে আশরাফুল আলম, রানার্সআপ দ্য ঈগল, সেকেন্ড রানার্সআপ মুহিবুর রহমান রাহি, একই দূরত্বে সাধারন ক্যাটাগরিতে নারী চ্যাম্পিয়ান হয়েছে তাবাসসুম ফেরদৌস, মবি সুত্রদর এবং তাসনিয়া তিথি। ৭.৫ কি.মি সাধারন ক্যাটাগরিতে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দীপ তালুকদার, রানার্সআপ শ্রী হৃদয় পাত্র, সেকেন্ড রানার্সআপ জাহিদ হাসান শুভ, একই দূরত্বে নারীদের মধ্যে চ্যাম্পিয়ান হয়েছে মাহবুবা আহমেদ মারিয়া, রানার্সআপ তাসনিয়া এবং সেকেন্ড রানার্সআপ সানজানা তাবাসসুম। 


এছাড়া কিডস ক্যাটাগরিতে (১.৫ কি.মি) নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতেই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরির প্রথম তিনজনকে ক্রেস্ট, নগদ টাকা ও চ্যাম্পিয়নকে সিলেট—ঢাকা এয়ারের রিটার্ন টিকিট প্রদান করা হয়। তৃতীয় রানার্স আপ এবং চতুর্থ রানার্স আপকে দেওয়া হয় ক্রেস্ট। 

 


অন্যদিকে এই ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ম্যারাথন স্পন্সর ইউএস বাংলা এয়ারলাইনসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে র‌্যাফেল ড্র—তে তিনজন লাকি উইনারের মধ্যে প্রথম জনকে ঢাকা—ব্যাংকক রিটার্ন টিকিট, দ্বিতীয়কে ঢাকা—সিলেট কাপল রিটার্ন টিকিট এবং তৃতীয় জনকে ঢাকা—সিলেট সিংগেল রিটার্ন টিকিট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার