প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৫
মো: ইসফাক আলী, শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’র উদ্যোগে আয়োজিত "স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৫" এ তিন ধাপে মোট ২৫০টি পরিবারে কম্বল ও ১৮৩৭ জন চা শ্রমিক ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
উষ্ণতার অভিযান ২০২৫-এর প্রথম ধাপ অনুষ্ঠিত হয় ১৩ই ডিসেম্বর। এ পর্যায়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিজয়া চা বাগানের চা শ্রমিকদের মাঝে নতুন কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথম ধাপে সর্বমোট ১৭৫টি পরিবারের মাঝে নতুন কম্বল এবং প্রায় ১,২০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয় ১৬ই ডিসেম্বর। এ ধাপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের বিভিন্ন টং দোকানে কর্মরত কর্মজীবী শিশুদের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়। এই ধাপে মোট ৩৭ জন শিশুর মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়।
তৃতীয় ও শেষ ধাপ অনুষ্ঠিত হয় ১৮ই ডিসেম্বর। এ ধাপে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রেহানা চা বাগানের চা শ্রমিকদের মাঝে নতুন কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এই ধাপে সর্বমোট ৭৫টি পরিবারের মাঝে নতুন কম্বল, প্রায় ১০০ জন শিশুর মাঝে নতুন শীতবস্ত্র এবং প্রায় ৫০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, "এই পুরো মানবিক যাত্রায় যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি ‘স্বপ্নোত্থান’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছে স্বপ্নোত্থান।"
উল্লেখ্য, স্বপ্নোত্থান প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা কার্যক্রম, রক্তদান, চ্যারিটি সহায়তাসহ নানাবিধ মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে সম্পৃক্ত করে আসছে।
সিলেট থেকে আরো পড়ুন