সারারাত আন্দোলন শেষে ভোরে ইসির সাথে আলোচনার প্রতিশ্রুতি

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ২১:৪৫

শাকসুর দাবিতে উত্তাল শাবিপ্রবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়ায় শাকসুর দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সারারাত দীর্ঘ আন্দোলন বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের সাথে শাবিপ্রবি প্রশাসন শাকসু প্রসঙ্গে আলোচনা করবে এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে ভোর ৫টায় শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভের সমাপ্তি ঘটে। 

 


এর আগে সোমবার (১২ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শাকসু নির্বাচন কমিশনের অফিস (আইআইসিটি) ঘেরাও করে। পরবর্তীতে শিক্ষার্থীরা তিন দলে বিভক্ত হয়ে আইআইসিটি ভবন, আইআইসিটি ভবনের প্রবেশপথ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাত ৪টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের নেতৃত্বে শাকসু নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনা শেষে ভোর ৫টায় শাকসু নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সাথে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী আলোচনা করবেন এই প্রতিশ্রুতির মাধ্যমে সেটির সমাপ্তি ঘটে।
বিক্ষোভে শিক্ষার্থীরা শাকসু মোদের অধিকার/ রুখে দেওয়ার সাধ্য কার, শাকসু নিয়ে টালবাহানা/চলবে না চলবে না, ২০ তারিক শাকসু দিতে হবে দিতে হবে, সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও, আপোস না সংগ্রাম/ সংগ্রাম সংগ্রাম, ইনকিলাব ইনকিলাব/ জিন্দাবাদ জিন্দাবাদ এসব স্লোগান দেয়। 

 


এদিকে, আন্দোলন চলাকালীন সময়ে হল সংসদ নির্বাচনে বিজয় ২৪ হলের ভিপি পদপ্রার্থী খলিলুর রহমান চাঁদ হঠাৎ অসুস্থ হয়ে যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং অসুস্থতা নিয়েই শাকসুর প্রচারণা চালাচ্ছিলেন।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার