নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে শাকসু/ মানতে হবে আচরণবিধি

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ২২:১৫

সু.খবর ছবি

নানা নাটকীয়তার পর অবশেষে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষীত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। পূর্বের নির্ধারিত সময় আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিতের জন্য বাংলাদেশ জাতীয় নির্বাচন কতৃক  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।  

 

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন প্রেরিত নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

 

 


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি প্রদান বিষয় সম্বলিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন।

 

 

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়ায় শাকসুর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। তখন থেকেই নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো।

এসডিজে

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার