প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৫:১৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে আবারো উত্তাল ক্যাম্পাস। শাকসুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা দিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় শাকসুর দাবিতে সিলেট--সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা৷ এই নিউজ লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলো।
এসময় শিক্ষার্থীরা, ২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে, ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না, মব করে শাকসু বন্ধ করা যাবে না, হাইকোর্ট না শাকসু/ শাকসু শাকসু, শাকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাদ্ধ কার, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কুচক্রীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, একশন টু একশন/ডাইরেক্ট একশন শ্লোগান দেয়, লড়াই লড়াই লড়াই চাই/ লড়াই করে বাচতে চাই, গোলামী না রাজপথ/ রাজপথ রাজপথ এসব শ্লোগান দেয়।
উল্লেখ্য, গতকাল (১৮ জানুয়ারি) শাকসুর এক ভিপি প্রার্থীর রিট ও ঢাকায় ছাত্রদলের শাকসুর প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানোর পর থেকেই উত্তাল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। এর আগে আজ বেলা সাড়ে ১২ টায় রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে সেখানে বিক্ষোভ ও অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে শাকসু সঠিক সময়ে না হলে ক্যাম্পাস শাটডাউন করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সিলেট থেকে আরো পড়ুন