লালাখালে চোরাবালিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১৭:১৭

সিলেটের লালাখাল জিরো পয়েন্টে চোরাবালিতে আটকা পড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসাআব আমীন। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

 


এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীর সাহেব মারা ড্রয়ার নামক স্থানের (লালাখাল) চোরাবালিতে তলিয়ে নিখোঁজ হন মুসআব।

 


নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুইটি টিম ঘটনান্থলে পৌছে তল্লাশী অভিযান পরিচালনা করে বিকাল অনুমান ৪টায় নিখোঁজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করেন। 

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তল্লাশী করে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল প্রস্তুত পূর্বক মৃতদেহটি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করছি।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার