শাবিপ্রবিতে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৬ ২১:৩৭

বৈশ্বিক জ্বালানি সংকট

সু.খবর ছবি

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারণ কর্তৃক সরকারি ও বেসরকারি সকল অফিসের সময়সূচি নির্ধারণের পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সকাল ৯টা হতে ৪টা পর্যন্ত অফিসের সময়কাল নির্ধারণ করা হয়েছে। 

 

সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গত ০৪ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত স্মারক নং-০৫,০০,০০০০.১৭৩,০৮.০০৪.১০.৩১ সংখ্যক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের অফিস সময়কাল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত নির্ধারণ করা হলো। তবে জরুরী পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচীর আওতা বহির্ভূত থাকবে।

 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই সময়সূচি নির্ধারণের তথ্য জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার