দক্ষতা উন্নয়নে শাবি প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচি শুরু

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ২২:২৯

সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের ১৬তম কমিটির সহ-সভাপতি ও ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডার আরাফ আহমদ। 

উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি নোমান ফয়সাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম। এতে স্বাগত বক্তব্য দেন ‘সাংবাদিকতায় মুক্তপাঠ' কর্মসূচির আহ্বায়ক ও শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।  আজকের শুরু হওয়া এই উদ্যোগ সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মানোন্নয়নে এমন কার্যক্রম।প্রশংসার। প্রেসক্লাবের যেকোনো ভালো উদ্যোগে কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে।' 

সভাপতির বক্তব্যে নোমান ফয়সাল বলেন, সাংবাদিকদের দক্ষতাউন্নয়নে এই কর্মসূচি অন্যতম ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। এই কমসূচির মাধ্যমে নিজেদেরকে শাণিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকেরা কাজে লাগাতে পারবেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে শাবি প্রেসক্লাব সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।'

অনুষ্ঠানে ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করায় আরাফ আহমেদকে শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরবর্তীতে দ্বিতীয় সেশনে 'ক্যাম্পাস  সাংবাদিকতার খুটিনাটি' বিষয়ে আলোচনা করেন তিনি। 

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান নাঈম, নাঈম আহমদ শুভ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম,  বর্তমান সহ-সভাপতি সৈকত মাহাবুব কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসেন, মাঈন উদ্দিন, নাদির আহমেদ, সাধারণ সদস্য ইসফাক আলি, কাজী মু. আতহার ও হিমেল হান্নান।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার