শাবিপ্রবির সেন্টার অব এক্সিলেন্সের দায়িত্বে অধ্যাপক মোজাম্মেল

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ১৬:০৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক পদে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক কে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক। 

 

রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 


অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম-কে সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক এফইটি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেন্টার অব এক্সিলেন্স-এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার