শাবিপ্রবিতে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি'-এর উদ্বোধন

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ২৩:৪৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি' (BioNanoSense Laboratory) এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনে অত্যাধুনিক 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি' (BioNanoSense Laboratory) এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, সেন্টার অব এক্সেলেন্স-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম।

নতুন এই ল্যাবরেটরির গবেষণা দল ও সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন: অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. অনিমেষ সরকার, অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক এবং অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ-আল-শোয়েব।

 

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ল্যাব বা সেন্টার অব এক্সেলেন্সের অধীনে স্থাপিত এই 'বায়োন্যানোসেন্স ল্যাবরেটরি' সাস্টের গবেষণা অবকাঠামোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ল্যাবটিতে ন্যানোটেকনোলজি, বায়ো-সেন্সিং এবং উন্নত জীবপ্রযুক্তি সংক্রান্ত মৌলিক ও ফলিত গবেষণার সুযোগ তৈরি হবে, যা দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার