শাবিপ্রবির আশরাফুলকে বাঁচাতে ফিটনেস ক্লাবের চ্যারিটি রান

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৯:৩৮

সু.খবর ছবি

কিডনি বিকল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. আশরাফুল আলমকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ভিত্তিক সংগঠন “সাস্ট ফিটনেস ক্লাব” ৫কি:মি: চ্যারিটি রানের আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজন থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থই চলে যাবে আশরাফুলের চিকিৎসা ব্যায়ে।

 

আশরাফুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দুটি কিডনি ডায়ালাইসিস ও দ্রুত ট্রান্সপ্লান্টে বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৬০ লাখ টাকা প্রয়োজন। তবে আশরাফুলের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসারভার বহন করাম অসম্ভব। এতে আশরাফুল আলমের মুখে হাসি ফিরিয়ে দিতে তার চিকিৎসা সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। 

 

আগামী ১ আগাস্ট ভোর সাড়ে ৫টায় উক্ত চ্যারিটি রানটি অনুষ্ঠিত হবে। আগ্রহীরা আগামী ২৫ জুলাইয়ের মধ্যে https://forms.gle/NPc6341LdF2WYbhb7 এই লিংকের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

আয়োজনের ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেশন ২০১৭-২০১৮)-এর চিকিৎসা তহবিলে সহায়তা করা। তাঁর দুটি কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে এবং চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬০ লক্ষ টাকা। এই কঠিন সময়ে আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে তাঁর নতুন জীবনের আশার ভিত্তি।

 

এই ইভেন্টের প্রতিটি রেজিস্ট্রেশন একটি মানবিক উদ্যোগের অংশ। রেজিস্ট্রেশন ফি থেকে ইভেন্ট পরিচালনার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট সম্পূর্ণ অর্থ তাঁর চিকিৎসা তহবিলে প্রদান করা হবে এবং স্বচ্ছ হিসাব প্রকাশ করা হবে। এই কারণেই প্রচলিত রানিং ইভেন্টে যে ধরনের রানিং কিট প্রদান করা হয়, ???????????????? ???????????????????????????? ???????????? 5????-এ আমরা তা প্রদান করছি না। আমাদের বিশ্বাস, একটি কিটের চেয়ে একজন মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। অংশগ্রহণকারীদের জন্য থাকবে অফিশিয়াল জার্সি, হাইড্রেশন সাপোর্ট, মেডিকেল সাপোর্ট, সকালের খাবার। আপনার একটি রেজিস্ট্রেশন,একটি পদক্ষেপ এবং একটি উপস্থিতিই হতে পারে একজন মানুষের নতুন জীবনের পথে এক মূল্যবান অবদান। চলুন, আমরা একসাথে দৌড়াই—ফিনিশ লাইনের জন্য নয়, বরং একটি নতুন জীবন সঞ্চারের লক্ষ্যে।


 এ ব্যাপারে ক্লাবের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও প্রথম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ সজিব বলেন, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের আশরাফুল ভাইয়ের দুটি কিডনি সম্প্রতি বিকল হয়ে গিয়েছে।যার জন্য চিকিৎসা বাবদ ৬০ লক্ষ টাকা প্রয়োজন। SUST Fitness Club একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থীর বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভাইয়ের চিকিৎসার সহযোগিতার স্বার্থে আমরা SUST Fitness Club, SUST Charity Run 5K নামে আগামী পহেলা আগস্ট একটি চ্যারিটি রান এর আয়োজন করতে যাচ্ছি। ফান্ড কালেক্ট এর স্বার্থে আমরা উক্ত ইভেন্টে কিছু কস্ট কাট করে, আমরা একটি ফান্ড তৈরি করতে ইচ্ছুক। 
আমরা আশরাফুল ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি এবং সকলের সহযোগিতার আশা করছি।

 

এছাড়াও আশরাফুলের চিকিৎসার্থে সাহায্য পাঠানোর ঠিকানা
Account Number: 5632501010220


Account Name: Public Administration, Alumni Association, Bank: Sonali Bank, Branch: SUST, Sylhet Branch Code: 307, Swift Code: BSONBDDH, Routing No: 200913076

Account Number: 3181580353765


Account Name: ASHRAFUL ALAM, Bank: Dutch Bangla Bank, Branch: Station Road Branch-Mymensingh Branch Code: 00318, Swift Code: DBBLBDDH, Routing No: 090610213

DDBL VISA CARD NUMBER 4840610026586729, ASHRAFUL ALAM।

 

জরুরী প্রয়োজনে 01681023230 (রূপক) 01752929094 (নুরুল আমিন)।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার