আন্দোলনের মুখে দুই ছাত্রদল নেতাকে ৪ সেমিস্টার বহিষ্কার

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১১:০৫

শাবিপ্রবিতে হলের খাবার নিয়ে অভিযোগ করায় শিক্ষার্থীকে মারধর

সংগৃহীত ছবি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে( ছাত্রদল থেকে সদ্য বহিষ্কৃত) ৪ সেমিস্টার বহিষ্কারের সিধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বহিষ্কারকালীন ক্যাম্পাসে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থী দুজন পরিসংখ্যান বিভাগের তারেক রহমান ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের হাসিবুর রহমান। দুজনেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

 

মমঙ্গলবার (২১ জুলাই) রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে মারধরের ঘটনার পর থেকেই অভিযুক্তদের শাস্তির দাবিতে দফায় দফায় আন্দোলন করে শিক্ষার্থীরা।এছাড়া, উভয় অভিযুক্তকে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে জড়িত না হওয়ার জন্য সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার