মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১১:১০

সংগৃহীত ছবি 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে।

 

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময়  ৯টা ৩০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছেছে।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হচ্ছে।

 

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনীর দক্ষিণ ও পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা এবং এর জবাবে ইরানের বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে হামলার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

 

 

এর আগে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০১ ডলারে লেনদেন শেষ করে। একই দিনে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯১ ডলারে স্থির হয়।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার