মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১১:০৯

সংগৃহীত ছবি 

বিশ্রামের কারণে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ খেলবেন না ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

 

শনিবার (২৬ জুলাই) এমএলএস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আগামী বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিত হবে এমএলএস অল-স্টার ম্যাচ। এতে এমএলএসের সেরা খেলোয়াড়দের মুখোমুখি হবে মেক্সিকোর লিগা এমএক্সের সেরা একাদশ।

 

 

মেসির পাশাপাশি অল-স্টার ম্যাচ থেকে আরও তিনজন খেলোয়াড়ের নাম প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন শিকাগো ফায়ারের সাবেক ফরোয়ার্ড হুগো কুইপার্স, ইন্টার মায়ামির মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং শিকাগো ফায়ারের ডিফেন্ডার এমবেকেজেলি এমবোকাজি।

 

 

সম্প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দীর্ঘ সময় খেলার পর বিশ্রাম নিচ্ছেন মেসি ও ডি পল। সে কারণেই তারা অল-স্টার ম্যাচে অংশ নিচ্ছেন না। অন্যদিকে, হুগো কুইপার্স সম্প্রতি শিকাগো ফায়ার ছেড়ে মেক্সিকোর ক্লাব সিএফ মনতেরেতে যোগ দিয়েছেন। আর দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার এমবোকাজি নিচের অংশে চোট পাওয়ায় ছিটকে গেছেন।

 

 

তাদের পরিবর্তে অল-স্টার দলে ডাক পেয়েছেন ইন্টার মায়ামির মিডফিল্ডার ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর ফরোয়ার্ড গুইলহার্মে এবং শিকাগো ফায়ারের ফরোয়ার্ড ফিলিপ জিঙ্কারনাগেল।

 

 

চলতি মৌসুমে ইয়ানিক ব্রাইটের শুরুর একাদশে খেলা ১২ ম্যাচে ইন্টার মায়ামি ৯টি জয়, দুটি ড্র ও একটি হারের রেকর্ড গড়েছে। আন্দ্রেস কুবাস ১২ ম্যাচে তিনটি অ্যাসিস্ট করেছেন। গুইলহার্মে হিউস্টন ডায়নামোর হয়ে প্রথম মৌসুমেই করেছেন আট গোল ও পাঁচ অ্যাসিস্ট। আর জিঙ্কারনাগেলের ঝুলিতে রয়েছে পাঁচ গোল ও সাতটি অ্যাসিস্ট।

 

 

মেসির অনুপস্থিতিতে অল-স্টার ম্যাচের অন্যতম বড় আকর্ষণ কমে গেলেও, এমএলএস ও লিগা এমএক্সের তারকাদের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহে ভাটা পড়বে না বলেই মনে করা হচ্ছে।
সূত্র: কালবেলা .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার