‘রাতে পুলিশ বাঁশিও বাজায় না, গাড়ি থেকেও নামে না’

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ২২:৫০

সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। 


রবিবার বেলা ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়। অনুষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সহ স¤প্রতি চুরি সংঘটিত হওয়া রোধকল্পে সিসি ক্যামেরা স্থাপন, ব্যবসায়ীক নিরাপত্তা নিশ্চিত করণ এবং পুলিশের দায়িত্বের  ওপর গুরুত্বারোপ করা হয়।

 


অনুষ্ঠানে উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়া'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য মাইন উদ্দিন খন্দকার রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, সাধারণ সম্পাদক  জাহিদ হাসান,  উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী জাকির হোসেন শাহিন,  সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক রাহুল চন্দ্র সরকার সবুজ।

 


বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নবগঠিত কমিটির প্রতি ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। কমিটির পক্ষ থেকে সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

 


বিশেষ অতিথির বক্তব্যে জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন,  শহরে ব্যবসায়ী নিরাপত্তার জন্য বিগত সময়ে ১২ লক্ষ টাকা চাঁদা তুলে দেয়া হয়েছিলো পুলিশ কতৃর্পক্ষের কাছে শহরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসানোর জন্য। কিন্তু স্বল্পমূল্যের ক্যামেরা ক্রয় করে প্রশাসন। যা ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। আমরা এর কোন প্রতিকার পাই নি। বর্তমানে সুনামগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রগুলোতে চুরির ঘটনা বেড়েই চলছে। আমরা ব্যবসায়রা উদ্বিগ্ন। পুলিশ সব জায়গায় নিয়মিত টহল দিচ্ছে না। রাতে পুলিশ টহলে বের হলে গাড়িতেই বসে বসে ডিউটি পালন করে। পুলিশ বাঁশিও বাজায়না, গাড়ি থেকেও নামে না এমনই অভিযোগ করেন তিনি। তিনি পুলিশ টহল জোড়দারের দাবী জানান।

 


প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ ব্যবসায়ীক নিরাপত্তার স্বার্থে নিজেদের নাইটগার্ডের ব্যবস্থা করার পরামর্শ দেন। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ী আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সিসি ক্যামেরা স্থাপন করলে চুরি বন্ধ করা সম্ভব। চুরি বন্ধ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। পুলিশের একার পক্ষে চুরি বন্ধ করা সম্ভব নয়। তিনি রাতে ডিউটিরত পুলিশের লোকবল সংকটের বিষয়টি তুলে ধরেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার