প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২৩:১২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের
সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ১০(১) খারা আয়ী ও. মোঃ মোজাম্মেল হক, প্রফেসর, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়, সিলেট-কে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:
(ক)উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা অগ্রে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন;
(খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন;
(গ) তিনি বিধি অনুযায়ী পণসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;
(ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং
(ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন;
সিলেট থেকে আরো পড়ুন