সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আ‘গুন দেওয়ার অভিযোগে আ‘টক দিরাইয়ের দুর্জয়

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:১০

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের অভিযোগে আটক দুই যুবকের একজন দিরাই উপজেলার বাসিন্দা। তার নাম দুর্জয় সরকার (২১)। তিনি উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে।

 


শনিবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দুর্জয় সরকারসহ দুই যুবককে শনাক্ত করা হয়। 

 


এ ঘটনায় আটক অপর যুবক অপূর্ব বাড়ই (২১)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে। দুইজনই সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার