সিলেট মহানগরীতে রাত্রিকালীন ব্লক রেইড ও চেকপোস্ট

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২০:৩২

রাত্রিকালীন বিশেষ ব্লক রেইড, চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রিকালীন বিশেষ ব্লক রেইড, চেকপোস্ট, আবাসিক হোটেল মনিটরিং ও বিশেষ অভিযান কার্যক্রম জোরদার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (২১ নভেম্বর) রাত থেকে নগরীর ৬টি থানা এলাকায় ছিনতাই, মাদককারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে।

এসএমপি সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে সিলেট নগরীতে প্রবেশ পথে সিলেট মেট্রোপলিটন পুলিশের তিনটি স্থায়ী চেকপোস্ট আছে। এই চেকপোস্টগুলোর কার্যক্রম আরও বাড়ানো হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট নগরীর কোতোয়ালি, জালালাবাদ, এয়ারপোর্ট, দক্ষিণ সুরমা, মোগলাবাজার ও শাহপরান থানার গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক এবং প্রবেশপথগুলোতে আরও কয়েকটি অস্থায়ী চেকপোস্ট করা হবে। রাতের বেলায় চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে নিবিড় তল্লাশি কার্যক্রম শনিবার রাত থেকে শুরু হয়েছে। পাশাপাশি অপরাধীদের গোপন অবস্থান রোধে মহানগরীর আবাসিক হোটেলগুলোতেও নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন খবরের কাগজকে বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে রাত্রিকালীন টহল, ব্লক রেইড এবং চেকপোস্ট তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে বৈধ কাগজপত্রবিহীন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা এবং পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

এছাড়া জনস্বার্থে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল ও যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের অবশ্যই গাড়ির হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। আমি সাধারণ নাগরিকদের পুলিশি তল্লাশিতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার