প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ১২:৩৫
১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩ টায় জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী এলাকায় এই ঘটনা ঘটে। এসময় অন্য যাত্রীরা পাড়ে ওঠলেও ৪ জন নিখোঁজ ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় অরুণ দেব নাথ নামের একজনের লাশ উদ্ধার করা হয়।
শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
স্থানীয়রা জানান, পৌরসভার পাশের মইয়ার হাওর পাড়ের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুরের কয়েকজন গিয়েছিলেন। রাত তিনটার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকায় থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। বেলা সাড়ে অরুণ দেব নাথের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ শুরু করেছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
উপজেলার খবর থেকে আরো পড়ুন