হবিগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ, সুনামগঞ্জে গ্রেপ্তার আসামি

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২৩:৩২

হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি ফয়সল মিয়া কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব—৯। 


র‌্যাব জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ২০১১ সালে ভিকটিমের পিতা মৃত্যুবরণ করলে তার মা তাকে নিয়ে নানার বাড়িতে বসবাস শুরু করেন। একই বাড়িতে ফয়সল মিয়াসহ অন্যান্য বিবাদীগণ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। 

 


ঘটনার আনুমানিক ৬ মাস পূর্ব থেকে ফয়সল মিয়া ওই মেয়েকে রাস্তাঘাটে দেখলেই বিভিন্নভাবে উত্যক্ত করত, অশ্লীল অঙ্গভঙ্গি করত এবং প্রেমের প্রস্তাব দিত। মেয়েটি পরিবারের সদস্যদের এসব কথা জানালে অভিভাবকরা ক্ষুব্ধ হন। গত ১৭ মে বিবাদীদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এতে ফয়সল তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৮ মে সকালে প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের সড়কে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ফয়সলসহ অন্যান্য বিবাদীদের সহযোগিতায় মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় মেয়েটিকে। এ ঘটনায় নিয়াতিতার মা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের করেন। আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব—৯ কাজ শুরু করে। 

 


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৯, সিপিসি—৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং সিপিসি—৩, সুনামঞ্জের এবং যৌথ আভিযানিক দল শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি ফয়সল মিয়া (২২) জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের ইলাল উদ্দিনের ছেলে। 

 


সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মেয়েটিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার