গণভোটের রায় বাস্তবায়নসহ ৫ দাবিতে জামায়াতের গণমিছিল

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২১:১২

ছবি -সু.খবর


গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখা। 

 


শনিবার বিকাল ৫টায় সুনামগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. শামসুদ্দিন। তিনি বলেন, শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান না ঘটে সে জন্য অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানান তিনি।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার