পানির স্রোতে তলিয়ে গেল শিশু, ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২১:১৭

ছবি -সু.খবর

ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের চন্দ্রসোনারথাল হাওরে গাগলাখালি বাঁধের স্লুইচগেটের পাশে পানিতে ডুবে মো. শরিফ মিয়া নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে পানি থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শরিফ ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের ওয়ারিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শরিফসহ তার কয়েকজন কয়েকজন সমবয়সী ওইদিন দুপুর আড়াইটার দিকে গাগলাখালি বাঁধের স্লুইচগেটের পাশে মাছ ধরতে যায়। পরে তিনটার দিকে পানির স্রোতে শরিফসহ দুজন পানিতে তলিয়ে যায়। খোঁজ পেয়ে স্থানীয়রা একজনকে উদ্ধার করতে পারলেও শরিফকে পাওয়া যায়নি। কিন্তু স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ খোঁজে পাওয়া যায়।

 


জয়শ্রী ইউ পি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার