প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২২:৫২
বন্ধন থিয়েটার এর বিশ বছর পূর্ণ হলো শনিবার। এ উপলক্ষে সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তন সকল শুভাকাঙ্ক্ষী ও নাট্যকর্মি নিয়ে কেক কাটা হয়।
.jpg)
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাস আহবায়ক শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগ এর সাংগঠনিক সম্পাদক মো: জালাল উদ্দীন রুমী, বন্ধন থিয়েটার এর উপদেষ্টা অ্যাড. অলক ঘোষ চৌধুরী, স্পন্দন সাংষ্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন এর সভাপতি রুনা লেইস, নৃত্যাঙ্গন এর সভাপতি শ্রাবন্তি পুরকায়স্থ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম আহমেদ, একতা নাট্য সংস্থার সভাপতি তপন কর।
.jpg)
সৃষ্টি আবৃত্তি ও অভিনয় এর সভাপতি সামিনা চৌধুরী মনি, নাট্যব্যাক্তিত্ব মঞ্জু তালুকদার,থিয়েটার একুশ এর সভাপতি পল্লব ভট্টাচার্য।থিয়েটার সুনামগঞ্জ এর দলনেতা দেওয়ান গিয়াস, শিক্ষাবিদ কানিজ সুলতানা, শাহিনা চৌধুরী রুবি, বন্ধন থিয়েটার এর সভাপতি হাবিবুর রহমান সামির পল্লব, সাধারণ সম্পাদক অমিত বর্মণ, আশিষ বর্মণ, আমজাদ হোসেন, সন্দিপন ঘোষ, ফারদিন হাসান, হৃদয়,আবদুস সালাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রিপন চন্দ ও আপন চন্দ, জিৎ, কাব্য সহ সুনামগঞ্জের নাট্যসংগঠন এর নাট্যকর্মিবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন